চ্যাম্পিয়নস লিগের শুরুটা ভালো হলো না ম্যানচেস্টার সিটির। ‘এফ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ফরাসি অলিম্পিক লিওঁর কাছে ২-১ গোলে হেরেছে পেপ গার্দিওয়ালার শিষ্যরা।
ম্যাচের ২৬ মিনিটের মাথায় এগিয়ে যায় লিঁও। গোল করে দলকে এগিয়ে ম্যাক্সওয়েল করনেট। প্রথমার্ধের দুই মিনিট আগেই ব্যবধান দ্বিগুন করে ফেলেন ফেকির। ডি-বক্সের বাইরে থেকে জোড়ালো শটে প্রতিপক্ষের জালে বড় জড়ান এই ফরাসি ফরোয়ার্ড। ৬৭তম মিনিটে লেরয় সানের কাট-ব্যাক থেকে পাওয়া বল প্লেসিং শটে লক্ষ্যে ব্যবধান কমান বের্নার্দো সিলভা।
ইত্তেফাক/এএম
