বিরাট আমার পুরুষ রুপ আর আমি ওর স্ত্রী রুপ: আনুশকা

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪৪
ধুমধাম করে গতবছর বিয়ে করেছেন বিরাট-আনুশকা। আছেন মহাসুখে। তাদের দুজনের মধ্যে নাকি ব্যাপক মিল। তারা নাকি একে অপরের পুরুষ ও স্ত্রী রূপ। সম্প্রতি এমন কথা বললেন আনুশকা শর্মা।  
 
কিছুদিনের মধ্যে মুক্তি পেতে যাচ্ছে আনুশকা শর্মার নতুন ছবি 'সুই ধাগা'। নতুন এ ছবির প্রচার নিয়ে অনেক ব্যস্ত তিনি। অন্যদিকে চলতি এশিয়া কাপ থেকে ছুটি নিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। তাই এক ফাঁকে বিরাটকে নিয়ে আড্ডা দিয়েছেন এ অভিনেত্রী।
 
আনুশকা বলেন, ‘আমার আর বিরাটের এত মিল যে, একে অপরের থেকে নিজেদের আলাদা করতে পারি না। মানে বলতে চাইছি, বিরাট আমার মেল ভার্সন আর আমি ওর ফিমেল ভার্সন'।
 
তিনি আরও বলেন, বিরাট ব্যস্ত থাকেন ক্রিকেট নিয়ে। দুজনে একসঙ্গে বেশি সময় কাটানোর মত সময় পাই না। ফলে অনেকটা সময়ই আলাদা থাকতে হয়। তবে আমরা একে অপরের কাজের অনুপ্রেরণা দেই।
 
ইত্তেফাক/ এসআর