পাথরঘাটায় অস্ত্রসহ জলদস্যু গ্রেপ্তার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪৯
বরগুনার পাথরঘাটা উপজেলায় জলদস্যু ছত্তার বাহিনীর এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। বৃহস্পতিবার ভোরে বলেশ্বর নদী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব।
 
গ্রেপ্তারকৃত তায়েব আলী শেখ বাগেরহাটের উত্তর খানপুর এলাকার মৃত শেখ সাঈদ আলীর ছেলে।
 
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবীর আহমেদ জানান, র‌্যারে নিয়মিত টহলের সময় বলেশ্বর নদীতে একটি ট্রলার থেকে অস্ত্রসহ তায়ের আলীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে পাথরঘাটা থানায় মামলা দায়ের করা হয়েছে। তায়েব আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 
 
ইত্তেফাক/বিএএফ