বাংলাদেশের সামনে ২৫৬ রানের লক্ষ্য

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৮, ০২:৫৬
রশিদ ঝড়ে বাংলাদেশের সামনে ২৫৬ রানের লক্ষ্য ছুঁড়ে দিল আফগানিস্তান। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৫৫ রান সংগ্রহ করে তারা। 
 
এর আগে দুবাইয়ের শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়ক আসগর। এশিয়া কাপে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ আজ। 
 
৫৭ রানে রশিদ অপরাজিত থাকেন। তার ইনিংসটি গড়া ৩২ বলে ৮ চার ও ১ ছক্কায়।
 
আজকের ম্যাচটি বাংলাদেশ ও আফগানিস্তানের জন্য নিয়মরক্ষার। কারণ দু’দল ইতিমধ্যে সুপার ফোর নিশ্চিত করেছে।
 
ইত্তেফাক/জেডএইচ