মাগুরায় ২০১৮ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৯৪ শিক্ষার্থীকে সংবর্ধনা, সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দ্দী কলেজ প্রাঙ্গণে মাগুরা জেলা ছাত্রলীগের আয়োজনে এই সংবর্ধনা দেওয়া হয়।
বাংলাদেশ ছাত্রলীগ মাগুরা জেলা শাখার সভাপতি মীর মেহেদী হাসান রুবেলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খাঁন, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দ্দী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হাবিবুল হাসান, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ কৃষপদ রায়, সাবেক জেলা পরিষদ প্রশাসক অ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুন্সী রেজাউল হক প্রমুখ।
ইত্তেফাক/জেডএইচ
