টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৮:১৪
এশিয়া কাপের সুপার ফোরে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। রবিবার আবুধাবির শেখ জায়েদ স্ট্যাডিয়ামে খেলাটি হচ্ছে।
 
সুপার ফোরে আজ দুটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে দুবাইতে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করছে পাকিস্তান।
 
আফগানিস্তানের বিপক্ষে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন এসেছে। ভারতের বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচে খেলা একাদশ থেকে বাদ পড়েছেন পেসার রুবেল হোসেন ও অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। তাদের পরিবর্তে যুক্ত হয়েছেন যথাক্রমে নাজমুল ইসলাম অপু ও ইমরুল কায়েস।
 
সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তান ও ভারত দু’দলই জিতেছে। তাই আজকের ম্যাচে যারা জিতবে তাদের ফাইনাল প্রায় নিশ্চিত হয়ে যাবে। অপরদিকে বাংলাদেশ ও আফগানিস্তান উভয়ে প্রথম ম্যাচে হেরেছে। তাই এই ম্যাচে যারা হেরে যাবে তাদের বিদায়ও প্রায় নিশ্চিত হয়ে যাবে।
 
বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মাশরাফি মর্তুজা (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান।
 
ইত্তেফাক/কেআই