আফগানিস্তানের বিপক্ষে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন এসেছে। ভারতের বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচে খেলা একাদশ থেকে বাদ পড়েছেন পেসার রুবেল হোসেন ও অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। তাদের পরিবর্তে যুক্ত হয়েছেন যথাক্রমে নাজমুল ইসলাম অপু ও ইমরুল কায়েস।
তবে ইমরুল ওপেনিংয়ে খেলছেন না। লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত ওপেনিং করছেন।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মাশরাফি মর্তুজা (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান।
ইত্তেফাক/কেআই
