লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা ভারতের

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০০:২৭
এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের দেয়া ২৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করেছে ভারত। ২০ ওভারের খেলা শেষে ওপেনিং জুটিতেই ১০৭ রান তুলেছে রোহিত শর্মার দল। ইতোমধ্যে শিখর ধাওয়ান হাফসেঞ্চুরি করেছেন। হাফসেঞ্চুরির পথে রয়েছেন ওপেনার রোহিতও।
 
এর আগে রবিবার বিকেলে দুবাইতে টস জিতে ব্যাটিংয়ে নেমে সাত উইকেটে ২৩৭ রান করে পাকিস্তান। দলীয় ৫৮ রানে তিন উইকেট হারানো পাকিস্তান বাকিটা সময় সতর্কতার সঙ্গে খেলে। তাদের ব্যাটিংয়ে খুব একটা মারমুখিতা ছিল না। যে কারণে শেষ পর্যন্ত কোনও বড় স্কোর গড়তে পারেনি দলটি।
 
পাকিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৭৮ রান করেছেন শোয়েব মালিক। এছাড়া শরফরাজ আহমদ ৪৪, ফখর আজম ৩১ এবং আসিফ আলী করেন ৩০ রান। ভারতের বোলারদের মধ্যে কুলদীপ যাদব, চাহাল ও জাসপ্রিত বুমরাহ দুটি করে উইকেট নিয়েছেন।
 
সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তান ও ভারত দু’দলই জিতেছে। তাই আজকের ম্যাচে যারা জিতবে তাদের ফাইনাল প্রায় নিশ্চিত হয়ে যাবে।
 
ইত্তেফাক/কেআই