ঢাবি’র খ ইউনিটের ফল প্রকাশ মঙ্গলবার

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১৬:০৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৮-২০১৯ শিক্ষবর্ষের খ ইউনিট ১ম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার ফল আগামীকাল মঙ্গলবার প্রকাশ করা হবে।
 
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে দুপুর ১টায় আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করবেন।
 
২১ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার খ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাসস
 
ইত্তেফাক/কেকে