টেকনাফে চোরাই সিগারেটসহ রোহিঙ্গা আটক

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১৭
কক্সবাজারের টেকনাফে ৪৯ হাজার ৬শ পিস চোরাই সিগারেটসহ এক রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব। সোমবার দুপুর সোয়া ১২টার দিকে তাকে আটক করা হয়।
 
আটককৃত নুর হাসিম (১৯) রোহিঙ্গা বালুখালী ক্যাম্পের জি-ব্লক-৩০ এর বাসিন্দা মৃত আবু শামার ছেলে।
 
র‌্যাব জানায়, সোমবার দুপুর হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার পূর্ব সাতঘড়িয়া পাড়ায় আলী আহমদের ছেলে জয়নাল আবেদীনের বাড়িতে তল্লাশি চালিয়ে ৪৯ হাজার ৬শ পিস বিদেশি সিগারেটসহ রোহিঙ্গা নুর হাসিমকে গ্রেপ্তার করে র‌্যাব-৭। এ সময় জয়নাল আবেদীন কৌশলে পালিয়ে যায়। এই বিষয়ে নুর হাশিম ও জয়নালকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ