ভুল সংশোধনী

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৩:০৭
দৈনিক ইত্তেফাকের ৩-এর পাতার একটি ছবির ক্যাপশনে ভুলবশত লেখা হয়েছে- ‘সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ গতকাল গুলশান ক্লাবে গেলে ক্লাবের কর্মকর্তারা তাকে শুভেচ্ছা জানান। ছবিতে সেনাপ্রধানকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান ক্লাবের প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল।’ 
 
প্রকৃতপক্ষে ক্যাপশনটি হবে-‘গুলশান ক্লাবের কর্মকর্তারা গতকাল সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান। এ সময় সেনাপ্রধানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ক্লাবের প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল।’
 
ইত্তেফাক/ইউবি