নিয়ম রক্ষার ম্যাচে মাঠে নামছে ভারত

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ২১:৩৬
বাংলাদেশ ও পাকিস্তানকে হারিয়ে ফাইনালের টিকিট ইতিমধ্যে কেটেছে ভারত। আজ (মঙ্গলবার) তাই নিয়ম রক্ষার জন্য আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে শক্তিশালী দলটি। তবে দলে থাকছে একাধিক পরিবর্তন। এমনটি জানিয়েছে ভারতীয় দলের একটি সূত্র।
 
অন্যদিকে এক ম্যাচ বাকি থাকতে এশিয়া কাপ থেকে ছিটকে পড়েছে আফগানিস্তান। বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে জয়ের দ্বারপ্রান্তে এসেও জয়ের দেখা পায়নি দলটি। টুর্নামেন্টের শেষ ম্যাচে দলটি তাই চাচ্ছে একটি জয়।
 
আফগান শিবিরেও আজকের ম্যাচে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে একটি সূত্র। বাম হাতি সাঈদ শিরজাদ ও ১৮ বছর বয়সী ডানহাতি ওয়াফাদার মোমান্দের অভিষেক হতে পারে আজ।  
 
আজ বাংলাদেশ সময় বিকাল সাড়ে  ৫ টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। 
  
ইত্তেফাক/এসআর