আমার নগ্ন দৃশ্য মাকে পাঠানো হয় : রাধিকা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৬:১৭
বড় পর্দায় অনেকবার সাহসী দৃশ্যে অভিনয় করেছেন বলিউডের তারকা অভিনেত্রী রাধিকা আপ্তে। ব্যক্তি জীবনেও স্পষ্টবাদী এ নায়িকা। বেশ কয়েকবার নগ্ন দৃশ্য ভাইরাল হওয়ার পর তা নিয়ে স্পষ্ট ভাষায় প্রতিবাদ জানিয়েছিলেন। কিন্তু এ নায়িকার নগ্ন দৃশ্যের একটি অংশ  একবার তার মায়ের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সম্প্রতি এমনটি জানান রাধিকা।
 
২০১৫ সালের  ঘটনা। সে সময় অনুরাগ কাশ্যপের শর্ট ফিল্ম ‘ম্যাডলি’ থেকে রাধিকার নগ্ন দৃশ্য ভাইরাল হয়েছিল। রাধিকার কথায়, ‘আমার নগ্ন দৃশ্য যে লিক হয়েছে আমি জানতাম না। আমার মায়ের কাছে কেউ সেটা পাঠিয়েছিল। মা আমাকে সেটা বলে। আমি এতটাই অবাক হয়েছিলাম যে বলে বোঝাতে পারব না।’
 
কিছুদিন আগে ‘পার্চড’ ছবিতে রাধিকার যৌন দৃশ্য নিয়েও তোলপাড় হয় সোশ্যাল মিডিয়া। তবে এ সবে বিশেষ পাত্তা দিতে রাজি নন রাধিকা। কারণ তিনি মনে করেন, আমি যাই করি না কেন, সেটা নিয়েই লোকে কথা বলবে।
 
ইত্তেফাক/এসআর