ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার ইতোমধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচনে দেয়া অঙ্গীকারসমূহ বাস্তবায়ন করেছে। ঈশ্বরদী ও আটঘোড়িয়ায় রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির নির্মাণ, অবকাঠামো উন্নয়নসহ এই দুটি এলাকায় শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। শেখ হাসিনা সরকারের এই উন্নয়নের বার্তা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।’
মঙ্গলবার ঈশ্বরদীর বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ক্ষুধা, দারিদ্র ও বৈষম্যমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আগামী দিনেও সবার অব্যাহত সহযোগিতা ও সমর্থন প্রয়োজন। আগামী নির্বাচন কিছু দিনের মধ্যে অনুষ্ঠিত হবে। এখন থেকেই সকলকে তৈরি হতে হবে। নির্বাচনে পুনরায় নৌকা মার্কায় ভোট দানে জনগণকে উৎসাহিত করে আওয়ামী লীগের বিজয় অর্জনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে।’
ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না প্রমুখ।
ইত্তেফাক/বিএএফ
