নাগরপুরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪৪
টাংগাইলের নাগরপুরে বিদ্যুৎস্পৃষ্টে ফরিদা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ডাঙ্গা শালিনাপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের স্ত্রী।
 
জানা যায়, দুই সন্তানের জননী ফরিদা বেগম দুপুরে তার নিজ ঘরের টেলিভিশনে ডিশ লাইনের জ্যাক লাগাতে গেলে বিদ্যুতায়িত হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন। এ সময় বাড়ির লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/নূহু