রুপালি পর্দায় অভিনয় করছেন বিরাট!

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৭:১২
তবে কি সত্যিই অভিনয়ে এলেন বিরাট কোহলি? ফের জল্পনা আরেকবার  উস্কে দিলেন তিনি। আজ  মঙ্গলবার প্রকাশ করলেন দ্বিতীয় টিজার।
 
দিন কয়েক আগেও এক পোস্টার প্রকাশ করেছিলেন বিরাট। অনেকের  মনে হয়েছিল, তিনি হয়তো রুপালি  দুনিয়ায় পা রাখতে চলেছেন। মঙ্গলবারের টিজার প্রকাশের সঙ্গে সে জল্পনা আরও জোরদার হল।
 
‘ট্রেলারদ্যমুভি’ নামে ওই টিজার প্রকাশ করে কোহালি লিখেছেন, সময় হল এই ছোট টিজারের মাধ্যমে আপনাদের কৌতূহল বাড়ানোর।
 
টিজারে দেখা যাচ্ছে, পিছনে বিস্ফোরণ আর আগুনের ঝলকানির মধ্যে হেঁটে আসছেন বিরাট। কিছুক্ষণের মধ্যে ক্যামেরা ক্লোজ লুকে ধরল কোহলিকে। চোখ-মুখে কাঠিন্য। এর পর লেখা ভেসে উঠল ট্রেলার। নিচে লেখা ট্রেলারদ্যমুভিডটকম।
 
এর আগে টুইটারে কোহলি ঘোষণা করেছিলেন, ১০ বছর পর আরও এক অভিষেক। আর অপেক্ষা করতে পারছি না। সব মিলিয়ে জল্পনা চরমে।
 
তবে অনেকেই আবার মনে করছেন, এটা পুরোটাই বিজ্ঞাপনী চমক। সিনেমার সঙ্গে সম্পর্ক নাও থাকতে পারে।
 
এই মুহূর্তে ক্রিকেট থেকে বিশ্রামে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের এ অধিনায়ক। এশিয়া কাপে তিনি খেলছেন না।
 
ইত্তেফাক/এসআর