আফগানিস্তানের হয়ে একাই লড়ছেন ওপেনিং ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদ। ভারতীয় বোলারদের বিপক্ষে অন্য কেউ তেমন একটা দাঁড়াতে পারছেন না।
আফগানিস্তানের প্রথম উইকেটের পতন ঘটে ৬৫ রানে। ব্যক্তিগত ৫ রানের মাথায় স্ট্যাম্পিংয়ের শিকার হন জাভেদ আহমাদি। এরপর থেকে ধস নামে আফগান শিবিরে। এরপর ১৭ রান তুলতে ৩টি উইকেট হারায় আফগানিস্তান।
অন্যদিকে একাই লড়ছেন ওপেনিং এ নামা মোহাম্মদ শেহজাদ। এ রিপোর্ট লেখা পর্যন্ত শেহজাদের ব্যক্তিগত রান ৯৬, ৮০ বল খেলে। দলটির দলীয় স্কোর ১১২, ৪ উইকেটের বিনিময়ে।
ইত্তেফাক/ এসআর
