নির্বাচন করছি না, তবে নির্বাচনে কাজ করবো: অর্থমন্ত্রী

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৫৬
জাতীয় নির্বাচনে বরাবরই আলোচনায় থাকা সিলেট-১ আসনে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের নাম সম্প্রতি আলোচনায় এলেও তা ‘ইউজলেস’ বলে মন্তব্য করেছেন ওই আসনের বর্তমান এমপি ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
 
আজ বুধবার রাজধানীর একটি হোটেলে ঢাকা সফররত বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হার্টউয়িগ শেফারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
 
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামীতে নির্বাচন করছি না। তবে নির্বাচনে কাজ করবো। ওই আসনে আমার ভাই মোমেন  ও সিরাজ (মেসবাহউদ্দিন সিরাজ) নাম আলোচনায় আছে। তবে ফরাসউদ্দিনের বিষয়ে সাংবাদিকরা তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ফরাসউদ্দিন, ছহুল (সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসেন) এগুলো ইউজলেস নেম।
 

ইত্তেফাক/এএম