জয়ের স্বপ্নে মাঠে নামছে বাংলাদেশ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৫৩
জয়ের স্বপ্নে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আজ বুধবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫ টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
 
পাকিস্তান-বাংলাদেশ দুই দলেরই বাচামরার  ম্যাচ এটি। আজকের ম্যাচে যে দল জিতবে পৌঁছে যাবে কাঙ্ক্ষিত ফাইনালে।
 
আজকের ম্যাচে জয়ের ব্যাপারে প্রচণ্ড আশাবাদী বাংলাদেশ দল। বাংলাদেশ দলের হেড কোচ বলেন, ‘আমদের খুব ভালো সুযোগ আছে। পাকিস্তানকে প্রতিপক্ষ হিসেবে আমরা খুব সম্মান করি। তারা যেটা করেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। যদিও এটা খুব আগের কথা নয়। তারা ইংল্যান্ডে খুব ভালো ক্রিকেট খেলেছে এবং জিতেছে। কিন্তু এই টুর্নামেন্টে তাদের অবস্থান খুব ভালো নয় কারণ হয়তো তার কিছুটা আত্মবিশ্বাসের ঘাটতিতে রয়েছে, মানে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আত্মবিশ্বাস নেই।’
 
তিনি আরও বলেন, তারা খুব ভয়ঙ্কর দল। আমরাও খুব ভয়ঙ্কর দল এবং তারাও এটা জানে। ভালো প্রতিদ্বন্দ্বীপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে। এটা অঘোষিত সেমিফাইনাল। যেখানে আমরা থাকতে চেয়েছি বাংলাদেশ ছাড়ার আগে। এই অবস্থানে আসতে চেয়েছি, পাকিস্তানকে হারিয়ে ভারতের বিরুদ্ধে ফাইনালে যাওয়াটা দারুণ কিছু হবে।
 
অন্যদিকে বাংলাদেশকেও একবিন্দু ছাড় দিতে রাজি নয় পাকিস্তান। বাংলাদেশকে হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে ফাইনালে খেলতে চায় দলটি।
 
ইত্তেফাক/এসআর