তিন বছর পর ওয়ানডে দলে এলগার

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৬:১৩
তিন বছর পর দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলে সুযোগ পেলেন ডিন এলগার। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে জায়গা পেয়েছেন তিনি।সর্বশেষ রঙিন পোশাকে ২০১৫ সালে ভারতের বিপক্ষে নেমেছিলেন।
 
সেপ্টেম্বরের ৩০ তারিখ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এছাড়াও দল দুটি তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে।
 
তবে এবারও দলে জায়গা পেয়েছেন দলের অন্যতম ব্যাটসম্যান হাশিম আমলার ইনজুরির কারণে। মূলত আমলার ইনজুরিতেও কপাল খুলেছে এলগারের।
 
গতকাল মঙ্গলবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে আমলার পরিবর্তে এলগারের দলে যোগদান নিশ্চিত করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।  আমলা ছাড়াও ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ না হওয়াতে নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসিসকেও দেখা যাবে না জিম্বাবুয়ের বিপক্ষে। তার পরিবর্তে প্রোটিয়াদের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ জেপি ডুমিনি।
 
২০১৫ সালে ভারতের বিপক্ষে মুম্বাইতেম সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন এলগার। মাত্র ৬ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে রান ৯৮। যেখান গড় ২৪.৫০। দলটির নির্বাচকদের একজন লিন্দা জন্দি আশা করছেন এলগার জিম্বাবুয়ের বিপক্ষে ভালো কিছু করবে।
 
ইত্তেফাক/এসআর