সাকিব নেই, বাংলাদেশ দলে ৩ পরিবর্তন

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০১
পাকিস্তানের বিপক্ষে অঘোষিত সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ। আঙুলের ইনজুরির কারণে তিনি খেলতে পারছেন না। তার পরিবর্তে একাদশে নেয়া হয়েছে মুমিনুল হক সৌরভকে।
 
এছাড়া দলে তিন পরিবর্তন আনা হয়েছে। বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত ও নাজমুল ইসলাম অপু। একাদশে জায়গা হয়েছে মুমিনুল হকের। আছেন সৌম্য সরকার ও রুবেল হোসেন। দলে নেই কোনো বাঁহাতি স্পিনার।
 
আজকের ম্যাচটি পাকিস্তান-বাংলাদেশ দুই দলেরই বাঁচা মরার। এই ম্যাচে যে দল জিতবে পৌঁছে যাবে কাঙ্ক্ষিত ফাইনালে।
 
এদিকে সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে খেলাটি হচ্ছে।
 
বাংলাদেশ একাদশ: 
মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মুমিনুল হক, সৌম্য সরকার, মেহেদী হাসান ও  মুস্তাফিজ।
 
পাকিস্তান একাদশ: 
ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম, সরফরাজ, শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, জুনায়েদ খান, হাসান আলি এবং শাহিন শাহ আফ্রিদি।
 
ইত্তেফাক/জেডএইচ