দলে ফিরেই ব্যর্থ সৌম্য, একই পথে মুমিনুল

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৮:২৩
নাজমুল হোসেন শান্তর বদলে সুযোগ পেয়েছিলেন একাদশে। দলের চাহিদা ছিলো উদ্বোধনী জুটির নড়বড়ে অবস্থা কাটিয়ে ভালো সূচনা করবেন সৌম্য সরকার। কিন্তু এ কাজে পুরোপুরি ব্যর্থ হলেন। 
 
১১ মাস পর দেশের হয়ে ওয়ানডে খেলেতে নামা সৌম্য খালি হাতেই ফিরলেন। আর তার দেখানো পথেই হাঁটলেন মুমিনুল হক।
 
সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে খেলাটি হচ্ছে।
 
মাঠে নেমে শুরুতেই ফিরে যান সৌম্য। পাকিস্তানের বাঁহাতি পেসার জুনায়েদের শর্ট বল পুল করতে গিয়ে শূন্য রানে সহজ ক্যাচ দেন তিনি। 
 
একইসঙ্গে ব্যর্থ হন মুমিনুল হক। এক বাউন্ডারি হাঁকানোর পরই শাহিন শাহ আফ্রিদির বলে বোল্ড হয়ে ফিরে যান। আগেরবার সুযোগ পেয়ে আফগানিস্তানের বিপক্ষে করেছিলেন ৯ রান। এবার ৫ রানেই সাজঘরের পথ ধরেন। 
 
ইত্তেফাক/জেডএইচ