১৬ বছর বয়সে ধর্ষিত হই: পদ্ম লক্ষ্মী

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০০:০৬
আমেরিকার জনপ্রিয় টিভি অভিনেত্রী, উপস্থাপিকা ও মডেল সম্প্রতি ব্যক্তিগত জীবন সম্পর্কে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। তিনি বলেন, মাত্র ১৬ বছর বয়সে আমি ধর্ষিত হই।
 
আমেরিকান এ মডেল বলেন, ৭ বছর বয়সে প্রথম আমি যৌন নির্যাতনের শিকার হই। এরপর ১৬ বছর বয়সে আমাকে ধর্ষণ করা হয়।
 
তিনি বলেন, ২৩ বছর বয়সী এক ছেলের সঙ্গে আমার সখ্যতা তৈরি হয়। তখন আমার বয়স ১৬। এরপর কিছুদিন পর তার সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ি।
 
তিনি অভিযোগ করে বলেন, একদিন পার্টি শেষে ওর বাসায় যাই। অনেক ক্লান্ত থাকায় আমি ঘুমিয়ে পড়ি। পরদিন ঘুম থেকে উঠে হাঁটতে পারছিলাম না। মনে হচ্ছিলো কেউ আমার দুই পায়ের ফাঁকে ব্লেড দিয়ে আঘাত করেছে। পরে বুঝতে পারি  ঘুমন্ত অবস্থায় সে আমাকে ধর্ষণ করেছে।
 
ওই মডেল আরও বলেন, ৭ বছর বয়সে আমাকে ভারতে পাঠানো হয় নানাদের সঙ্গে। সেখানে থাকা অবস্থায় এক ব্যক্তি জোর করে আমার বিভিন্ন স্পর্শকাতর জায়গায় স্পর্শ করে।
 
যৌন নির্যাতনের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে সম্প্রতি এসব কথা বলেন তিনি। বর্তমানে এ অভিনেত্রীর বয়স ৪৮ বছর। সূত্র :  বিবিসি, রয়টার্স, এনডিটিভি।  
 
ইত্তেফাক/এসআর