মাল্টার জাতীয় দিবস উদযাপিত

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ২০:২১
রিপাবলিক অব মাল্টার ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
 
এ সময় মাল্টার অনারারি কনসাল এম শোয়েব চৌধুরী তার স্বাগত বক্তব্যে মাল্টার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন। বাংলাদেশি পর্যটক ও উদ্যোক্তাদেরকে মাল্টার প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য এবং বাণিজ্যিক সম্ভাবনা সম্পর্কে জানার জন্য মাল্টা ভ্রমণের আহ্বান জানান তিনি।
 
প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু মাল্টা সরকারকে ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অভিনন্দন জানান।
 
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও মাল্টার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
 
অনুষ্ঠানে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, বিভিন্ন দূতাবাসের কূটনীতিকগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অ উপস্থিত ছিলেন।
 
মাল্টার জাতীয় দিবস উপলক্ষে প্রধান অতিথি এবং মাল্টার অনারারি কনসাল একটি কেক কাটেন। নৈশভোজ এবং মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
 
ইত্তেফাক/বিএএফ