টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভাল হয়নি বাংলাদেশের। দলীয় ৫ রানের মাথায় শূন্য রানে প্রথম সাজঘরে ফেরেন সৌম্য সরকার। এরপর ৭ রান তুলতে বাংলাদেশ দল হারায় আরও ২ উইকেট।
এরপর মাঠে নামেন মুশফিকুর রহিম। শুরু করেন নিজের চিরচেনা ভঙ্গিমার খেলা। ধীরে ধীরে খাদের কিনারা থেকে দলকে টেনে তুলেন। মোহাম্মদ মিথুনের সঙ্গে ভাল একটা জুটি বাঁধেন।
দলীয় ১৫৬ রানে মিথুনও সাজঘরে ফেরেন। ব্যক্তিগত ৬০ রানে হাসান আলির বলে আউট হন মিথুন।
অন্যদিকে অন্যপ্রান্ত থেকে একাই লড়ে যাচ্ছিলেন মুশফিক। ২৬ ওভারে করেন হাফ সেঞ্চুরি। একসময় পৌঁছে যান নড়বড়ে ৯০ এর ঘরে। তখনও খেলছিলেন দৃঢ়তার সঙ্গে। কিন্তু মুশফিক পারেননি। ৯৯ রানে শাহীন আফ্রিদির বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন। হলো না মুশফিকের আরও একটি সেঞ্চুরি।
ইত্তেফাক/এসআর
