জাতিসংঘে হাসির পাত্র ট্রাম্প!

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ২১:২৫
২০১৪ সালে এক টুইটার বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, আমাদের এমন একজন প্রেসিডেন্ট দরকার যিনি বিশ্বের কাছে হাসির পাত্র হবেন না। আমাদের একজন সত্যিকারের নেতা দরকার, যিনি কৌশল ও জয়ে জিনিয়াস হবেন। চার বছর আগে ট্রাম্পের করা সেই টুইট এখনো সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে। তার সেই টুইটার বার্তা তার ক্ষেত্রেই বাস্তবে পরিণত হলো! কারণ মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে দেওয়ায় সময় তাকে নিয়ে হাসির রোল পড়ে যায়।
 
অধিবেশনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তার সরকার দুই বছরে যা করেছে মার্কিন ইতিহাসে কোনো প্রেসিডেন্ট তা করতে পারেননি। তিনি মার্কিন অর্থনীতি তার আমলে কতটা শক্তিশালী হয়েছে তাও জানান। এই সময় দর্শক সারিতে বসে থাকা বিশ্ব নেতৃবৃন্দ হাসতে শুরু করেন। অপ্রত্যাশিত হাসিতে কিছুটা অপ্রস্তুত হয়ে গেলেও জবাব দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি হেসে বলেন, এই ধরনের প্রতিক্রিয়া আশা করিনি। তবে ঠিক আছে। নিজের বক্তব্যের এক পর্যায়ে ট্রাম্প বলেন, জার্মানি যদি রাস্তা না বদলায় তাহলে তারা পুরোপুরি রাশিয়ান জ্বালানির ওপর নির্ভরশীল হয়ে পড়বে। এসময় ক্যামেরা জার্মান প্রতিনিধিদের দিকে ঘুরালে ট্রাম্পের এমন পরামর্শে তাদের হাসতে দেখা যায়। -এনডিটিভি
 
ইত্তেফাক/আরকেজি