ফিলিপাইনে পুলিশের অভিযানে সন্দেহভাজন ৭ মাদক ব্যবসায়ী নিহত

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:১৪
ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় সেবু প্রদেশের লাপু-লাপু নগরীতে পুলিশ অভিযানে সন্দেহভাজন সাত মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। বৃহস্পতিবার পুলিশ একথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর একটি গ্রামে বুধবার বিকেলে পুলিশের অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। গ্রামটিতে অবৈধভাবে সুরঙ্গ খোঁড়া হচ্ছিল।
 
পুলিশ জানায়, সেখানে পুলিশ ও সন্দেহভাজন ব্যক্তিদের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হলে ওই সাতজন নিহত হয়। তারা আরো জানায়, সেখান থেকে সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
 
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে কতগুলো হ্যান্ডগান ও মাদক ভর্তি কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়েছে। -বাসস
 
ইত্তেফাক/ জেআর