১ রানের জন্যে সেঞ্চুরি হয়নি মুশফিকের। এতে মুশফিক আফসোস করতেই পারেন। তবে গতকালের (বুধবার) ম্যাচে কয়েকজন ক্রিকেটীয় গ্রেটদের পেছনে ফেলেছেন।
গতকালের এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ৯৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন মুশফিকুর রহমান। সেই সঙ্গে এশিয়া কাপে সর্বোচ্চ রানের দিক থেকে উঠে আসেন ৭ম স্থানে। পেছনে ফেলেন বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি ও মাহেলা জয়াবর্ধনকে।
গতকালের ম্যাচের আগে এশিয়া কাপে মুশফিকের রান ছিল ৫৯৫। এশিয়া কাপে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় ছিলেন ১৩ তম। গতকাল ৯৯ রানের মারকুটে ইনিংস খেলে এক লাফে উঠে আসেন ৭ নম্বরে। এশিয়াকাপের আসরে এ পর্যন্ত ২০ টি ম্যাচ খেলে মুশফিকুরের এখন মোট সংগ্রহ ৬৯৪ রান।
ইত্তেফাক/এসআর
