পাকিস্তানের বিপক্ষে ৩৭ রানের বড় ব্যবধানে জিতে ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ ক্রিকেট দল। ভারতের বিপক্ষে আগামীকাল (শুক্রবার) ফাইনালে মুখোমুখি হচ্ছে দলটি। এনিয়ে আবুধাবিতে আজ (বৃহস্পতিবার ) এক সংবাদ সম্মেলনে হাজিরভন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মাশরাফি। তিনি বলেন, আমারা আগের থেকে অনেক ভালো খেলছি। ২০১১-২০১২ সালের দিকে তেমন কোন ম্যাচ জিততাম না। কিন্তু বাংলাদেশ এখন অনেক ভাল খেলছে।অনেক শক্তিশালী দলকে হারাচ্ছে।
আগামীকালের ম্যাচ সম্পর্কে তিনি বলেন, আমরা আমাদের সেরাটা দিতে পারলে অনেক ভাল একটা ম্যাচ হবে।
ইত্তেফাক/এসআর
