শেখ হাসিনাকে নিয়ে ডকু-ড্রামা 'হাসিনা : অ্যা ডটার'স টেল’এর ট্রেলার প্রকাশ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ২০:২৩
বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মুক্তি পেল ডকু-ড্রামা 'হাসিনা: অ্যা ডটার'স টেল' এর ট্রেলার। সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন (সিআরআই) এবং অ্যাপলবক্স ফিল্মের দীর্ঘ ৫ বছরের সহযোগীতায় নির্মিত এ ডকু-ড্রামা। এটি পরিচালনা করছেন পিপলু।  
 
জাতির জনক শেখ মুজিবুর রহমান এর কন্যা শেখ হাসিনার জীবন কাহিনী ওপর নির্মিত 'হাসিনা: অ্যা ডটার'স টেল'।  এতে বঙ্গবন্ধু কন্যার সংগ্রামী জীবন ও বাংলাদেশকে এগিয়ে নেওয়ার যে অবদান তাই দেখানো হয়েছে বলে জানা যায়।
 
শিগগিরই এ ডকু-ড্রামা  মুক্তি দেওয়া হবে জানানো হয়।
ইত্তেফাক/এসআর