ঝড়ো ব্যাটিংয়ে লিটনের অর্ধশত

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫৫
এশিয়া কাপের ফাইনালে দারুণ সূচনা এনে দিলেন লিটন দাস। সেই সঙ্গে নিজের অর্ধশত রান করলেন। ৩৩ বলে ৬ চার ও ২ ছক্কায় পঞ্চাশ রান ছুঁলেন তিনি। তার দারুণ ব্যাটিংয়ে এগিয়ে চলেছে বাংলাদেশ।  
 
এশিয়া কাপের ফাইনালে মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে নিজের ওয়ানডে ক্যারিয়ারে প্রথম ফিফটি এটি। বাংলাদেশের হয়ে ১৮তম ওয়ানডে ম্যাচ খেলছেন লিটন। আগের ১৭ ম্যাচে ১৪.০৬ গড়ে তার সংগ্রহ ২২৫ রান। 
 
এদিকে লিটন দাসকে দারুণ সঙ্গ দিয়ে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। এশিয়া কাপের এবারের আসরে প্রথমবারের মতো পাওয়ার প্লেতে কোনো উইকেট হারাল না বাংলাদেশ। ফাইনালে দুর্দান্ত সূচনা করেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। 
 
এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকাল ৫টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হয়।
 
ইত্তেফাক/জেডএইচ