এশিয়া কাপ ফাইনালে ভারতকে ২২৩ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। ৪৮ ওভারে বাংলাদেশ মাত্র ২২২ রানে অলআউট হয়।
লিটন দাসের সেঞ্চুরিতে ভর করে এই রান সংগ্রহ করে টাইগাররা। দলের হয়ে সর্বোচ্চ ১২১ রান করেন তিনি। এছাড়া ৩৩ রান করেন সৌম্য সরকার। ৩২ রান করেন মেহেদি হাসান মিরাজ।
এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকাল ৫টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হয়।
ইত্তেফাক/জেডএইচ
