ধনির ধীর-স্থির খেলায় ৩৫ ওভারে ভারতের রান ১৬০

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:৫২
জয়ের জন্য ২২৩ রানের  লক্ষ্য অর্জনে খেলছে ভারত। 
 
শুক্রবার বিকাল ৫টা ৩০ মিনিটে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া এশিয়া কাপের ফাইনালে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। লিটন দাসের সেঞ্চুরিতে টাইগাররা সংগ্রহ করে ২২২ রান। দলের হয়ে সর্বোচ্চ ১২১ রান করেন তিনি। এছাড়া ৩৩ রান করেন সৌম্য সরকার। ৩২ রান করেন মেহেদি হাসান মিরাজ।
 
থম পাওয়ার প্লেতে ভারতের দুটি উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। শিখর ধাওয়ানের পর ফিরিয়ে দিয়েছে অম্বাতি রাইডুকে।
 
তারপর ভারতের আজকের দামী উইকেটটি নিয়েছেন রুবেল হোসেন। রুবেলের আগের ওভারটিতে খুব খেলেছিলেন রোহিত। বোধহয় সে শোধটাই তুলে নিলেন রুবেল তার পরের ওভারে। তার ক্যাচটি নিয়ে নিলেন নাজমুল। যাওয়ার আগে ব্যক্তিগত ৪৮ রান করে গেলেন রোহিত তার দলের জন্য।  ২৮ ওভারের ৩য় বলে দীনেশ কার্তিকের ব্যাট থেকে ভারত অনেক পরে একটি ৪ পেল। 
 
 
৩০তম ওভারে বল করতে এলেন রুবেল। ধনি একটি রান নিলেন লেগ সাইডে বল ডাইভ করে। তারপর দিনেশকে চাপে রাখলেন রুবেল একবার ইয়র্কার একবার ফুল লেন্থের বল দিয়ে। ওভারটি রুবেল শেষ করলেন মাত্র ১ রান দিয়ে।
 
৩১তম ওভারের দায়িত্ব নিলেন মাহমুদুল্লাহ। তৃতীয় বলে দিনেশ কার্তিককে দিলেন বোল্ড করে। ব্যক্তিগত ৩৭ রান নিয়ে দলীয় ১৩৭ রানের মাথায় সাজঘরে ফিরে যান দিনেশ।
 
এবার ধনির সঙ্গে জুটি বাঁধতে আসেন কেদার যাদভ। ধনির যেন যোগ্য সঙ্গী হয়ে উঠতে চান তিনি। ৩৩তম ওভারের ৫ম বলে একটি ছক্কা হাঁকান। ৩৫ ওভার শেষে ভারতের দলীয় রান ১৫৪।
 
৩৫তম ওভারটিতে বল করতে এলেন মুস্তাফিজ। তার শেষ বেল একটি সিঙ্গেল নিতে গিয়ে যাদভের উরুর মাংসপেশীতে টান লাগে। 
 
ব্যাপারটি একটি ব্যাপারে ধনি-জাদভ জুটির জন্য কঠিন হয়ে যায়। তা হলো এতক্ষণ ধরে নেওয়া সিঙ্গেল রান। পরের ওভারে নাজমুল বল করতে এলে তাই দেখে শুনে অনসাইডে একটি চার হাঁকালেন ধনি। তারপর অবশ্য পরপর দুটো সিঙ্গেলও নিলেন এই জুটি। শেষ বলে লং অনে খেলে জাদভও একটি সিঙ্গেল নিলেন। ৩৬ ওভার শেষে ভারত দলের রান গিয়ে দাঁড়ালো ১৬০।
 
৩৭ ওভারের প্রথম বলটি করেই মোস্তাফিজ নিয়ে নিলেন ধনির উইকেট।
ইত্তেফাক/নূহু