এশিয়া কাপে তেমন ভাল খেলতে পারেনি পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে দুই ম্যাচেই নাকানি চুবানি খেয়ে হেরে যায়। এশিয়া কাপের সুপার ফোর পর্বে বাংলাদেশের সঙ্গে ৩৭ রানে হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে দলটি।
এনিয়ে ব্যাপক সমালোচনায় পড়ে পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তানের সাবেক ক্রিকেট বোদ্ধারা পাকিস্তানের এমন পারফর্মেন্সে তুলোধুনা করে পাক ক্রিকেট দলের অধিনায়ক সরফরাজ আহমেদকে।
এবার পাক অধিনায়কের পদত্যাগ চাইলেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব মালিক। বিবিসি উর্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সরফরাজের উচিৎ অধিনায়কত্ব থেকে সড়ে যাওয়া।
এছাড়া তিনি বলেন, সরফরাজ যদি তার অধিনায়কত্ব ধরে রাখতে চায় তাহলে তাকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। বিশেষ করে দল নির্বাচনের সময় তাকে সঠিক খেলোয়াড় নিতে হবে।
সাক্ষাৎকারে তিনি আরও বলেন, চ্যাম্পিয়ন ট্রপিতে সরফরাজের দলীয় ভূমিকা ছিল অসাধারণ, কিন্তু এশিয়া কাপে পুরো উল্টো। শেষ মুহূর্ত পর্যন্ত কে খেলছে, কে খেলছে না এনিয়ে দলে অনিশ্চিয়তা ছিল। এছাড়া দলকে দেখে মনে হয়েছিল অনেক চাপের মধ্যে আছে।
ইত্তেফাক/এসআর
