সাহিত্যে নোবেল দেওয়া হচ্ছে না, চিকিৎসাবিদ্যায় পুরস্কার ঘোষণা ১ অক্টোবর

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫৩
এ বছর (২০১৮) সাহিত্যে নোবেল পুরস্কার দিচ্ছে না সুইডিশ একাডেমি । তবে ২০১৯ সালে সাহিত্যে দুটি পুরস্কার দেওয়া হবে বলে জানানো হয়। একটি ২০১৮ সালের জন্য অপরটি ২০১৯ সালের।
 
সুইডিশ একাডেমির সদস্যদের (যৌন কেলেঙ্কারি) স্ক্যান্ডাল ও অর্থনৈতিক অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে প্রতিবছরের মত এবারও ১ অক্টোবর চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। পরে অন্যান্য পুরস্কার পর্যায়ক্রমে ঘোষণা করা হবে।
     
উল্লেখ্য, যৌন কেলেঙ্কারির অভিযোগে গত মে মাসে সুইডিশ একাডেমি এ বছরের নোবেল সাহিত্য পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়।
 
 
ইত্তেফাক/এসআর