বল বিকৃতির কাণ্ডে এবার আরও কঠোর হল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা (আইসিসি)। বলের আকার পরিবর্তনের চেষ্টা করলে এখন তা আইসিসি’র লেভেল থ্রি অপরাধ বলে বিবেচিত হবে৷ আগে যা লেভেল টু অপরাধ হিসেবে গণ্য হত।
নতুন এ নিয়ম চালু হচ্ছে ৩০ সেপ্টেম্বর থেকে। ওইদিন জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ম্যাচ দিয়ে আইসিসি’র নতুন এ নিয়ম কার্যকর হবে।
এ নিয়মে এবার কেউ বল বিকৃতি করলে (লেভেল থ্রি অপরাদের জন্য) ১২ ডারমিট পয়েন্ট কাটা হবে। আগে আট পয়েন্ট কাটা হত৷ অর্থ্যাৎ ৩০ সেপ্টেম্বর থেকে বল বিকৃতির অপরাধের শাস্তি হিসেবে অভিযুক্ত ক্রিকেটারকে ৬ টেস্ট বা ১২ টি ওয়ানডে ম্যাচে নির্বাসনে পাঠানো হবে।
সেই সঙ্গে ডাক ওয়ার্থ লুইস সিস্টেমও কিছু পরিবর্তন আসতে চলেছে বলে জানানো হয়।
ইত্তেফাক/এসআর
