নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় পিকআপভ্যান চালক নিহত

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৮, ২১:২৮
নরসিংদীর বেলাবো উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দড়িকান্দি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় বিল্লাল নামের এক পিকআপভ্যান চালক নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। 
 
পুলিশ ও এলাকাবাসী জানায়, বি বাড়িয়া থেকে মাল বোঝাই করা একটি পিকআপভ্যান চলন্ত ট্রাকের পেছনে থাক্কা লাগে। এ সময় ভ্যানটির সামনের দিক দুমড়ে মুচড়ে যায় এবং চালক তার সিটে আটকা পড়ে মারা যান। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে মৃতদেহ বের করে। পাশাপাশি ভ্যানটি জব্দ করে। 
 
নিহত বিল্লাল (৩৮) শিবপুর উপজেলার সৃষ্টিঘর গ্রামের ফাইজ উদ্দিনের ছেলে। 
 
ইত্তেফাক/কেকে