ছেলে বা মেয়ে, আমার কাছে ফ্যাক্টর না: সানিয়া

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৮, ২২:০২
টেনিস তারকা সানিয়া মির্জা মা হতে চলেছেন। তার মা হওয়া নিয়ে একেকজন একক রকম কথা বলছেন। এসব কথার কঠিন জবাব দিয়েছেন তিনি। 
 
সানিয়া মির্জা বলেন, ছেলে বা মেয়ে, আমার কাছে কোনও ফ্যাক্টর নয়। অনেক হবু মায়ের কাছে হয়তো এটা ভাবনার বিষয়। আমি শুধুমাত্র ভাবছি আমার বাচ্চার সুস্বাস্থ্য নিয়ে। এই মুহূর্তে আমার মাথায় একটাই চিন্তা। 
 
তিনি আরো বলেন, আমি মনে করি, প্রতিটা মানুষের নিজস্ব স্বাধীনতা রয়েছে। সে ছেলে হোক বা মেয়ে। তাই আমার সন্তানের লিঙ্গ নিয়ে আমার কোনও মাথাব্যথা নেই।
 
ইত্তেফাক/জেডএইচ