শ্রীলঙ্কাজুড়ে বোরকা নিষিদ্ধের দাবি

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ১৪:৫১

শ্রীলঙ্কাজুড়ে বোরকা নিষিদ্ধের দাবি জানিয়েছেন দেশটির এক এমপি। দেশটির ইউনাইটেড ন্যাশনাল পার্টির সদস্য আশু মারসিংহে এক ফেসবুক পোস্টে এ দাবি ঘোষণা দেন। 

সংবাদ মাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে,  ইতিমধ্যে ওই সাংসদ মঙ্গলবার শ্রীলঙ্কার পার্লামেন্ট বিতর্কে বোরকা, হিজাব ও মুখ ঢেকে রাখা যায় এমন যেকোনো ধর্মীয় রীতি মেনে তৈরি পোশাক নিষিদ্ধ করার প্রস্তাব তুলেছেন।  

তিনি বলেন, আমি বিশ্বাস করেন মুখ ঢেকে রাখার বিষয়টি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।

এর ব্যাখ্যা হিসেবে তিনি জানান, এতে করে কাউকে চিহ্নিত করা অনেক কঠিন হয়ে পড়ে। 

এছাড়া তিনি আরো বলেন, শ্রীলঙ্কান মুসলিম সম্প্রদায়ের মধ্যে বোরকা পড়া ঐতিহ্যগত নয়।

তবে ইউনাইটেড ন্যাশনাল পার্টির এ সদস্যের প্রস্তাবটি কবে আলোচনা হবে তার কোনো তারিখ ঠিক হয়নি।

এছাড়া আশু বলেছেন, যেকোন ধর্মের স্বাধীনতাতে আমার সম্পূর্ণ শ্রদ্ধা আছে, কিন্তু এবার ভিন্ন ইস্যু। আমাদের বৈশ্বিক সন্ত্রাসবাদ মোকাবেলা করতে হচ্ছে। 

আরো পড়ুন: রক্তাক্ত শ্রীলঙ্কা, নিহত বেড়ে ৩৫৯

দেশটিতে গত রবিবার চার্চ, অভিজাত হোটেল ও কলম্বোর পার্শ্ববর্তী এলাকায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও ৫০০জন।  তথ্য সূত্র: সিএনএন, ডেইলি মেইল। 

ইত্তেফাক/এসআর