আলীকদমে বজ্রপাতে দুই রোহিঙ্গা শ্রমিক নিহত

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪৭
বান্দরবান জেলার আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের মুসা সর্দার পাড়ায় বজ্রপাতে দুই রোহিঙ্গা শ্রমিক নিহত ও একজন আহত হয়েছেন। রবিবার বিকাল ৩টায় নয়াপাড়া ইউনিয়নের তুলাতলীতে বজ্রপাতের এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- আব্দুল লতিফের ছেলে জোহর আলী (৩০), মোহাম্মদ ইলিয়াছ এর ছেলে রবিউল হাসান (২০)। আহতের নাম নুর মোহাম্মদ (৩২)। এরা সবাই রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থী। 
 
নয়াপাড়া ইউপি চেয়ারম্যান ফোইগ্য মার্মা জানান, মুসা সর্দার পাড়ার নবী হোসেনের বাড়িতে রোহিঙ্গা শ্রমিকগণ কাজ করছিলেন। রবিবার বিকালে কাজ করা অবস্থায় বজ্রপাতে দুইজন নিহত হন। 
 
আলীকদম থানার অফিসার ইনচার্জ রফিক উল্লাহ বজ্রপাতে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
ইত্তেফাক/কেকে