কাউখালীতে উত্ত্যক্তের দায়ে এক ব্যক্তিকে জরিমানা

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ২২:৫৬
কাউখালীতে এক নারীকে (৫২) উত্ত্যক্তের দায়ে এক ব্যক্তিকে সাত হাজার টাকা জরিমানা  করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত দুলাল মোল্লা (৫৬) উপজেলার শিয়ালকাঠী গ্রামের মৃত নুর মোহাম্মদ মোল্লার ছেলে।
 
রবিবার বিকেলে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহীন আক্তার সুমি এ জরিমানা করেন।
 
সূত্র জানায়, দীর্ঘদিন থেকে ওই নারীকে উত্ত্যক্ত করে আসছিলেন দুলাল মোল্লা। রবিবার ওই তাকে রাস্তার মোড়ে পথরোধ করে অশালীন কথা বার্তা বলেন দুলাল। এসময় ওই নারী পুলিশকে বিষয়টি জানালে ঘটনাস্থলে থেকে দুলাল মোল্লাকে আটক করা হয়। পরে তাকে আদালতে হাজির করে।
 
ইত্তেফাক/আরকেজি