জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বাঁশ কাটতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে মো. আসাদ (৫০) নামে এক ব্যক্তি মারা গেছে। ঘটনাটি ঘটে রবিবার সন্ধ্যা ছয়টার দিকে আওলাই ইউনিয়নের সিধিরপুর গ্রামে।
এলাকাবাসী জানায়, মো. আসাদ তার বাঁশ ঝাড়ে বাঁশ কাটার সময় বৈদুতিক লাইনে বাঁশটি পড়ে গেলে মারাত্মক আহত হন। তাত্ক্ষণিক তাকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত বলে ঘোষণা দেন।
পাঁচবিবি থানার ওসি ফরিদ হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএম
