সিএসকেএ মস্কোর বিরুদ্ধে খেলছেন না বেল

আপডেট : ০১ অক্টোবর ২০১৮, ১৪:৩৬
উরুতে ইঞ্জুরির কারণে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে সিএসকেএ মস্কোর বিরুদ্ধে খেলছেন না ওয়েলশম্যান গ্যারেথ বেল। শনিবার রাতে চোটে পড়ায় তাকে রেখেই সিএসকেএ মস্কোর বিরুদ্ধে লড়াইয়ে নামবে রিয়াল মাদ্রিদ। 
 
লা লিগায় শহুরে প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে শনিবার রিয়াল মাদ্রিদের গোলশূন্য ড্রয়ের উরুতে চোত পান বেল। এরপর দ্বিতীয়ার্ধের  শুরুতেই মাঠ ছাড়েন। এবার লা লিগার পুরো মৌসুমে চারটি গোল করেছেন তিনি। 
 
এদিকে, রিয়ালের জন্য রয়েছে আরো দুঃসংবাদ। বেল এর পাশাপাশি মঙ্গলবার দলে থাকছেন না অধিনায়ক সার্গিও রামোস, মিডফিল্ডার ইসকো ও ডিফেন্ডার মার্সেলোও।
 
প্রসঙ্গত, গত তিন বছর ধরে চ্যাম্পিয়নস লিগ জিতে আসছে রিয়াল মাদ্রিদ। এমনকি জি গ্রুপের উদ্বোধনী ম্যাচে রোমাকে ৩-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। -বিবিসি
 
ইত্তেফাক/ জেআর