টেস্টে জায়গা পেল না এশিয়া কাপ সেরা ধাওয়ান

আপডেট : ০১ অক্টোবর ২০১৮, ১৫:২৯
এশিয়া কাপের শিরোপা জয়ে শিখর ধাওয়ানের অবদান ছিল চোখে পড়ার মত। ভাল পারফর্মেন্সের জন্য হয়েছেন আসরের সেরা ক্রিকেটার। এতকিছুর পরও ভারতের টেস্ট দল থেকে বাদ পড়লেন।
 
আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে ভারত। সেখানে জায়গা পাননি ধাওয়ান। ধাওয়ান বাদ পড়লেও বিশ্রাম শেষে দলে ফিরেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
 
ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট সিরিজে  ভাল করতে পারেনি ধাওয়ান। এজন্য টেস্ট স্কোয়াডে জায়গা হয়নি বলে ধারণা করা হচ্ছে।
 
তবে বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তে সমালোচনা করছেন অনেক ভারতীয় ক্রিকেট বোদ্ধারা। আগামী ৮ অক্টোবর ভারতের রাজকোটে শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ। তিনটি টেস্ট ছাড়াও পাঁচ ম্যাচের ওয়ানডে ও ৩টি টি-২০ খেলবে ওয়েস্ট ইন্ডিজ।
 
ইত্তেফাক/এসআর