বলিউডে শোকের ছায়া

আপডেট : ০১ অক্টোবর ২০১৮, ১৭:৩১
আজ সোমবার হৃদরোগে  আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন রাজ কপূরের স্ত্রী কৃষ্ণা রাজ কপূর। এতে শোকের ছায়া নেমেছে বলিউড অঙ্গনে।
 
সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করছেন বলিউড তারকারা। বলিউড সুপারস্টার আমির খান টুইটারে বলেন, রাজ কপূর ছিলেন সিনেমা তৈরির ইনস্টিটিউশন। আর কীভাবে জীবনে বাঁচতে হয় তার প্রতিষ্ঠান ছিলেন কৃষ্ণা। বলিউড একজন ভাল মানুষকে হারালো।  
 
অনুপম খের টুইট করেছেন, কৃষ্ণাজির আত্মার শান্তি কামনা করছি। সোহা আলি খান বলেন, আমি যে কয়েকবার ওর সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি, তা আমার স্মৃতিতে থাকবে আজীবন।
 
৩০ ডিসেম্বর, ১৯৩০-এ জন্ম হয় কৃষ্ণার। ১৯৪৬-এ রাজ কপূরের সঙ্গে বিয়ে হয়েছিল কৃষ্ণার। তাদের পাঁচ সন্তান। ঋষি কপূর, রণধীর কপূর, রাজীব কপূর, ঋতু নন্দা এবং রিমা কপূর।মৃত্যুকালে তর বয়স হয়েছিল ৮৭ বছর। চেম্বুর শ্মশানে কৃষ্ণার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানানো হয়।
 
ইত্তেফাক/এসআর