‘প্রবীণদের অভিজ্ঞতা উন্নয়নে কাজে লাগতে পারে’

আপডেট : ০১ অক্টোবর ২০১৮, ১৭:৪৫
সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, আজকের প্রবীণের রয়েছে দীর্ঘ সময়ের অভিজ্ঞতা, তাই তাদের অভিজ্ঞতা দেশের উন্নয়নে কাজে লাগতে পারে। পরিবারই হচ্ছে প্রবীণদের আসল ঠিকানা। একজন সক্ষম মানুষ তার জীবনের পুরোটা সময় শেষ করে দেয় যে পরিবারের জন্য, জীবনের শেষ সময়ে সেই পরিবারে থাকাটা তার নৈতিক অধিকার।
 
আজ সোমবার সকালে রাজধানীর আগারগাঁওস্থ সমাজসেবা অধিদপ্তরে ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০১৮’ উপলক্ষে পুরস্কার বিতরণ, সম্মাননা প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
 
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রবীণ জনগোষ্ঠীর প্রতি বরাবরই আন্তরিক। ১৯৯৭ সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রবীণদের নামে প্রথমবারের মত ১০০ টাকা করে মাসিক সম্মানী ভাতা চালু করেছিলেন যা এখন ৫০০ টাকা করে প্রায় ৪০ লক্ষ প্রবীণ ব্যক্তিকে সম্মানী ভাতা দেয়া হচ্ছে।
 
সরকারি চাকুরিতে অবসরের বয়স বৃদ্ধির দাবির বিষয়ে মন্ত্রী বলেন, সরকারি চাকুরিতে অবসরের বয়স যেমন বৃদ্ধি করে ৬৫ বছর করা উচিৎ ঠিক তেমনি প্রবেশের বয়সও ৩৫ বছর করা উচিৎ হবে। বাসস।
 
ইত্তেফাক/এমআই