আগামী বছরে ইংল্যান্ডের মাটিতে বসছে বিশ্বকাপ ক্রিকেটের আসর। সম্প্রতি সেই ইংল্যান্ডের মাটিতেই ভারতের ভরাডুবি হয়েছে। তবে ২০১৯ সালে ইংল্যান্ড বিশ্বকাপে ভালো ফল করবে ভারতীয় ক্রিকেট দল।আজ সোমবার এমন কথা বলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।
সৌরভ বলেন, আমি আশা করি ২০১৯-এ ইংল্যান্ডে ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দল দারুন খেলবে।বিশ্বকাপ জেতার মত দল এখন ভারত।
তিনি আরও বলেন, সাম্প্রতিক কালে জাতীয় দল দারুন খেলছে। এশিয়া কাপের একটা ম্যাচ না হেরে চ্যাম্পিয়ন হয়েছে। আফগানিস্তান এর সঙ্গে ম্যাচ টাই হওয়ার কারণ ওই দিন প্রায় ৫ জন প্রথম সারির ক্রিকেটারের না খেলা।তাছাড়া গোটা টুর্নামেন্টে দল বেশ ভালো খেলেছে।
এছাড়া রোহিত শর্মাকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট দলে সুযোগ না দেওয়া নিয়ে তিনি বলেন, রোহিত দারুণ খেলোয়াড়। ও আবার টেস্ট দলে ফিরে আসবেই।
ইত্তেফাক/এসআর
