খিলগাঁওয়ে মোবাইল ছিনতাইয়ের সময় গ্রেফতার ১

আপডেট : ০২ অক্টোবর ২০১৮, ১৬:১১
রাজধানীতে মোবাইল ছিনতাই করার সময় একজনকে হাতেনাতে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ।
 
গ্রেফতারকৃতের নাম মো. খোকন ওরফে পাঠা খোকন (৩৪)। গ্রেফতারের সময় তার  কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি চাকু ও ছিনতাইকৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
 
মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় আইডিয়াল স্কুলের সামনে থেকে মো. নুরে আলম নামে এক ব্যক্তির কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার সময় ওই ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
 
গ্রেফতারকৃত খোকনের বাড়ি পটুয়াখালীর রাঙ্গাবালী থানার উত্তর চরখালী গ্রামে।
এ ব্যাপারে তার বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা রুজু হয়েছে।
 
ইত্তেফাক/এমআই