কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী পানিমাছকুটি গ্রামের ঈদগাহ মাঠ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- রংপুর সদর উপজেলার ডাংপির গ্রামের মকবুল হোসেনের ছেলে রেজওয়ানুর রশিদ শাহিন (৩৮), একই উপজেলার মধ্য পীরজা গ্রামের মনছুর আলীর ছেলে মিজানুর রহমান (৩৫) ও কাউনিয়া উপজেলার বল্লোভ বিশু গ্রামের সেকেন্দার আলীর ছেলে সোহেল রানা (২৭)।
পুলিশ জানায়, ফুলবাড়ী থানার এএস আই আনারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী পানিমাছকুটি গ্রামের ঈদগাহ মাঠ এলাকায় ফেনসিডিল সেবন করার সময় হাতেনাতে তিন যুবককে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছে তিন বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
ফুলবাড়ী থানার এসআই মুনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত যুবকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
