রোনালদোর বিরুদ্ধে ধর্ষণ মামলার তদন্ত শুরু

আপডেট : ০২ অক্টোবর ২০১৮, ১৯:৪৬
ক্রিস্টিয়ানো রোনালদোর বিরুদ্ধে ধর্ষণ মামলার আবার নতুন করে তদন্ত  শুরু করল লাস ভেগাস পুলিশ। ২০০৯ সালে রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন ক্যাথরিন মায়োরগা নামে এক মহিলা।
 
লাস ভেগাস পুলিশ জানায়, গত সেপ্টেম্বরে ওই মামলা আবার নতুন করে শুরু করা হয়েছে। তাদের দাবি, তদন্তকারী দল নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ফের তদন্ত শুরু করেছে। যেহেতু তদন্ত চলছে, সে কারণে এই বিষয়ে আর কোনও তথ্য এই মুহূর্তে দেওয়া সম্ভব নয় বলেও জানিয়েছে লাসভেগাস পুলিশ।
 
গত রবিবার ইনস্টাগ্রামে পোস্ট করা এক লাইভ ভিডিওতে এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন রোনালদো। পুরো ঘটনাকে তিনি ‘ফেক নিউজ’ বলে দাবি করেন। 
 
রোনালদো বলেন, আমার নামে অভিযোগ করে নিজেকে প্রচারের আলোয় আনাই মূল উদ্দেশ্য।জার্মানির যে নিউজ ম্যাগাজিনে এই অভিযোগ প্রকাশিত হয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছি।
 
ভিডিওতে রোনালদো বলেন, না, না, না। যা বলা হচ্ছে, তা ভুয়া খবর। আমার নাম ব্যবহার করে প্রচারে আসাই তাদের উদ্দেশ্য। এটা স্বাভাবিক ব্যাপার। আমার নাম নিয়ে ওরা বিখ্যাত হতে চাইছে।
 
ইত্তেফাক/এসআর